প্যাকেটজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে। রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের ৭ম সভা শেষে বাণিজ্য সচিব এ তথ্য জানান। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আরো এক দফা ভোজ্যতেলের দাম কমানো হবে বলে জানান তিনি।
তপন কান্তি ঘোষ বলেন, আজকের সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। আজ আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত এসব বিষয়ে। এরই মধ্যে দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে দাম কমেছে। এখন আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগির আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। যা আগে প্রতি লিটার ১৯৯ টাকা ও ১৭৭ টাকা ছিল। আর খোলা পাম তেল প্রতি লিটার ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। নতুন এ দাম আগামী কয়েক দিনের মধ্যে বাজারে কার্যকর হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে, এ কারণে ১৫ দিন পর ভোজ্যতেলের দাম আরো কমানো যায় কি না, সে চেষ্টা করা হবে।
সয়াবিন তেলের দাম কমল লিটারে ১০ টাকা
সয়াবিন তেলের দাম কমল লিটারে ১০ টাকা
প্যাকেটজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে। রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের ৭ম সভা শেষে বাণিজ্য সচিব এ তথ্য জানান। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আরো এক দফা ভোজ্যতেলের দাম কমানো হবে বলে জানান তিনি।তপন কান্তি
ঘোষ বলেন, আজকের সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। আজ আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত এসব বিষয়ে। এরই মধ্যে দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে দাম কমেছে। এখন আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগির আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা কমিয়ে ১৬৭
টাকা করা হয়েছে। যা আগে প্রতি লিটার ১৯৯ টাকা ও ১৭৭ টাকা ছিল। আর খোলা পাম তেল প্রতি লিটার ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। নতুন এ দাম আগামী কয়েক দিনের মধ্যে বাজারে কার্যকর হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে, এ কারণে ১৫ দিন পর ভোজ্যতেলের দাম আরো কমানো যায় কি না, সে চেষ্টা করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত