সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক তেল বেচে দ্বিগুণ লাভ সৌদি আরামকোর

তেল বেচে দ্বিগুণ লাভ সৌদি আরামকোর

এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তারা ৪৮.৪ বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করেছে তেল কোম্পানি সৌদি আরামকো , 

গতবছর একই সময়ে লাভ হয়েছিল ২৫.৫ বিলিয়ন ডলার৷ অর্থাৎ এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে৷ 

 চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো ৷ গতবছর একই সময়ে লাভের পরিমাণ ছিল ৪৭.২ বিলিয়ন ডলার৷

করোনা মহামারির পর বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রমজোরদার হওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল ৷ জুন মাসে তেলের দাম সবচেয়ে বেশি ছিল ৷ পরে তা ব্যারেলপ্রতি ৩০ ডলারের বেশি কমে এলেও এখনও তা ১০০ ডলারের আশপাশে রয়েছে ৷

সৌদি কর্তৃপক্ষ রাজস্ব আয়ের আরও উৎসের খোঁজ শুরু করলেও এখনও তেল ও গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় করছে ৷ আরামকো প্রেসিডেন্ট আমিন নাসের আশা করছেন, চলতি দশকে তেলের চাহিদা আরও বাড়বে ৷

খুঁজুন