সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণ

থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণ

থাইল্যান্ডে পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২৮ জনের বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা স্থানীয় সাংবাদিকদের বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয় পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন এএফপিকে বলেছেন, একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে গাড়িটি চালিয়ে পুলিশ অবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়। গভর্নর বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলি তদন্ত করছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


সূত্র : বাসস

খুঁজুন