বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপ : সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ : সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

 


বিডি টুডেস ডিজিটাল রিপোর্ট:



টার্গেট ১১৬ রানের। তবে সেমিফাইনালে যেতে এই টার্গেট টপকাতে হবে ১২ ওভার ১ বলে। সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 


১২.১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান করে বাংলাদেশ। তাই সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের। 


১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। দলীয় ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 



নাজমুল হাসান শান্ত ৫ বলে ৫, সৌম্য সরকার ১০ বলে ১০ ও রানের খাতা খোলার আগেই আউট হন সাকিব আল হাসান। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস।


তবে লিটনকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ১৫ ওভার শেষ ৮ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

খুঁজুন