বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর

টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আগামীকাল দিল্লীতে মাঠে নামবে দুই দল। এর আগে জানা গেল, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে আগামীকাল ৯ অক্টোবর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। জানা গেছে, ২য় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিই হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এ ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার বিসিবিকেও নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে।

মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত তিনি টি-টোয়েন্টি খেলেছেন ১৩৯টি, ১১৭.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯৫ রান, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৩ ম্যাচে টাইগারদের অধিনায়কত্বও করেছেন তিনি।

খুঁজুন