রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন তিন দিনেই ৫শ’ কোটির ক্লাবে!

তিন দিনেই ৫শ’ কোটির ক্লাবে!

মুক্তির আগেই সিনেপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল দক্ষিণী সুপারস্টার যশ ও রাভিনা ট্যান্ডন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ :চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি অগ্রিম বুকিংয়ের ঝড় তুলেছিল।

আর মুক্তির পর মাত্র ৩ দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয়ের পথে হাঁটছে সিনেমাটি। মাত্র ৩ দিনে সিনেমাটি আয় করেছে ৪১১ কোটি রুপি! যার ভেতর তৃতীয় দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৪৫ কোটি রুপি। যেখানে মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছিল যথাক্রমে ১৯০ ও ১২৫ কোটি রুপি!

এছাড়া মুক্তির তৃতীয় দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপি এবং হিন্দি ভার্সনে আয় করেছে ৪৫ কোটি রুপি। মুক্তির প্রথমদিনে বিশ্বব্যাপী ভারতীয় কোনো সিনেমার বক্স অফিস আয়ে ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলী’র পরই জায়গা করেছে নিয়েছে ‘কেজিএফ ২’।

সিনেমাটিতে যশ-রাভিনা ছাড়া আরও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তসহ বেশ কয়েকজন তারকা। উল্লেখ্য, ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হয়েছে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানা কাহিনিকে ঘিরেই এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমাটি কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

খুঁজুন