সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ট্রাম্পের বাড়িতে এফবিআই’র অভিযান

ট্রাম্পের বাড়িতে এফবিআই’র অভিযান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানের সময় সেখানে ছিলেন না সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, বিপুল সংখ্যক এফবিআই এজেন্ট তার বাড়িতে অভিযান চালাতে গিয়েছিলেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিচার বিভাগ। মুখ খোলেনি এফবিআইয়ের ওয়াশিংটনের সদর দপ্তর বা মিয়ামির ফিল্ড অফিসও। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় হোয়াইট হাউজ থেকে কয়েকটি বাক্সে করে বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ফ্লোরিডায় নিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগের তদন্ত করতেই তার বাড়িতে গিয়েছিলেন এফবিআই এজেন্টরা।

খুঁজুন