সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পক্ষে মত দিয়েছে এ ঘটনা তদন্তে গঠিত কংগ্রেস কমিটি। তাঁরা রিপাবলিকান দলের এই নেতার বিরুদ্ধে ওই হামলার জন্য দাঙ্গাকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এনেছে।

তদন্ত কমিটির প্রধান বেনি থম্পসন জানান, বুধবার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিন সাধারণ মানুষও প্রতিবেদনটি দেখতে পারবেন। স্থানীয় সময় সোমবার ডেমোক্র্যাট এমপি জেমি রাসকিন এক বিবৃতিতে জানান , ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধ সংগঠনের অভিযোগ আনার ব্যাপারে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত অভিযোগগুলো হলো, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা, মিথ্যা বক্তব্য দেওয়া ও বিদ্রোহে প্ররোচিত করা। এসব অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পের ৪০ বছরের জেল হতে পারে । 

খুঁজুন