বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার
আন্তর্জাতিক ট্রাম্পের হুমকি ‘হাস্যকর’, বড় চমক আসছে

ট্রাম্পের হুমকি ‘হাস্যকর’, বড় চমক আসছে

চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার নিজস্ব পরিকল্পনা এবং ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তু’ (টার্গেট ব্যাংক) অনুযায়ী যুদ্ধের পথে অগ্রসর হচ্ছে। একইসঙ্গে তিনি খুব শিগগিরই ওয়াশিংটন ও তেলআবিবের জন্য একটি ‘বড় বিস্ময়’ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে থাকা ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকাটি একেবারেই নির্ভুল নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন সেতুতে হামলার যে হুমকি দিয়েছেন, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করাসহ সাম্প্রতিক সামরিক অভিযানগুলোতে আমেরিকার ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এমন অবাস্তব হুমকি দিচ্ছেন।

বিপজ্জনক বার্তা দিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, আমেরিকা ও ইসরায়েলি জান্তার জন্য আমাদের কাছে একটি বড় বিস্ময় জমা আছে। এটি প্রকাশের জন্য কেবল কিছুটা সময়ের অপেক্ষা। দক্ষিণ ইরানে তাদের বর্তমান আচরণ ঘটনাক্রমকে আমাদের অনুকূলে নিয়ে আসার সময়কে আরো ত্বরান্বিত করতে পারে।

অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ার বা ‘অপ্রতিসম যুদ্ধ’ কৌশলে ইরান যথেষ্ট পারদর্শী উল্লেখ করে তিনি জানান, শত্রুকে কীভাবে ক্লান্ত ও বিপর্যস্ত করতে হয় তা তেহরান ভালোভাবেই রপ্ত করেছে। তার মতে, স্বচ্ছ, দ্রুত এবং সহজ হামলার মাধ্যমে বিজয় অর্জনের যে কৌশল আমেরিকা গ্রহণ করেছিল, তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানি কর্মকর্তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। বিশেষ করে ‘বড় বিস্ময়’ বলতে ইরান কোনো উন্নত সমরাস্ত্র নাকি নতুন কোনো রণকৌশল বোঝাতে চেয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

খুঁজুন