রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন

ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সালাম স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফেরণ ঘটলে তারা দগ্ধ হন। চিকিৎসক জানিয়েছেন, রতনের শরীরের ১৮ শতাংশ ও সুনিল চন্দ্র রায়ের ১৫ শতাংশ পুড়েছে। তাদের দুজনের অবস্থা গুরুতর। এছাড়া আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর রনিকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

খুঁজুন