বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন ট্রেলারে প্রশংসায় ভাসছে গলুই

ট্রেলারে প্রশংসায় ভাসছে গলুই

অভিনেতা শাকিব খানের ‘গলুই’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। ঈদের ছবি হিসেবে বহুল প্রতীক্ষিত ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছে! শাকিবের এক্সপ্রেশন, অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। তারা বলছেন, যেহেতু শাকিব আছেন তাই ‘গলুই’ ঈদে বাজিমাৎ করবে!

পূজা চেরীও ট্রেলারে শাকিব খানের সঙ্গে নজর কেড়েছেন। যেখানে ইঙ্গিত পাওয়া গেছে, ১৯৭৬ সাল থেকে ১৯৯০ সালের গ্রামীণ প্রেক্ষাপটে প্রেম ও রহস্যময় এক গল্প।

নির্মাতা এস এ হক অলিক আগেই জানিয়েছেন, গলুই সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। এটি হতে পারে শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা গল্পনির্ভর ছবি।

গলুই দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব খান আগেই জানিয়েছেন, পরিবার নিয়ে যেন তার ভক্তরা হলে গিয়ে ছবিটি উপভোগ করেন। জনপ্রিয় এই নায়কের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত হয়ে আছেন তার ভক্তরা।

‘গলুই’ নিয়ে শাকিবের দেয়া ওইসব পোস্টে হাজার হাজার ইতিবাচক মন্তব্য চোখে পড়েছে। তারা বলছেন, গলুই এর জন্য মুখিয়ে আছেন। কেউ কেউ লিখছেন, যত দূরের হলে গলুই মুক্তি পাক না কেন তারা ঈদে শাকিব খানের এই ছবি মিস করবেন না।

 সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় নির্মিত গলুই ছবিতে শাকিব খান ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

খুঁজুন