অপরাধ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলার অন্তত দশটি ভিন্ন স্থানে এসব সহিংসতা চালানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলাগুলো ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর দুপুর থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পরপরই পাকুরতিয়া বাজার, পাটগাতী বাজার, শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা এলাকায় একের পর এক বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা হয়। পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়, পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবন এবং পৌর ছাত্রদলের আহ্বায়কের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ করা হয়েছে।
এর আগে ১৫ নভেম্বর সকালেও কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বর্নি বাজারে যুবদল নেতার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কেবল বিএনপি করার অপরাধে নিষিদ্ধ সংগঠনের লোকজন তাদের বাড়িঘর পুড়িয়ে দেবে এবং ভাঙচুর চালাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে এই ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, ১৬ নভেম্বর দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর তাদের কাছে এসেছে। তবে এই অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। এসব রাজনৈতিক সহিংসতার কারণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে।
টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে
টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে
অপরাধ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলার অন্তত দশটি ভিন্ন স্থানে এসব সহিংসতা চালানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলাগুলো ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর দুপুর থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পরপরই পাকুরতিয়া বাজার, পাটগাতী বাজার, শ্রীরামকান্দি
ও গওহরডাঙ্গা এলাকায় একের পর এক বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা হয়। পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়, পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবন এবং পৌর ছাত্রদলের আহ্বায়কের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ করা হয়েছে।এর আগে ১৫ নভেম্বর সকালেও কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বর্নি বাজারে যুবদল নেতার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কেবল বিএনপি করার অপরাধে নিষিদ্ধ সংগঠনের লোকজন তাদের বাড়িঘর
পুড়িয়ে দেবে এবং ভাঙচুর চালাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে এই ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, ১৬ নভেম্বর দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর তাদের কাছে এসেছে। তবে এই অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। এসব রাজনৈতিক সহিংসতার কারণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত