সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ

তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছেন। ভেতরে আটকা পড়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তিন প্রদেশের গভর্নর নুরতাক আর্সলান শনিবার ভোরে জানিয়েছেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত ৩৬ জন খনিশ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে চিকিৎসার জন্য ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। জানা গেছে, কৃষ্ণসাগর উপকূলীয় বন্দরনগরী আমাসরার একটি খনির ৩০০ মিটার গভীরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

খুঁজুন