বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত বরিশালে রোপা আমন ও আউশ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার
আন্তর্জাতিক তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ

তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ

তুরস্কের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দেশটির উপকূলে দুটি কাগো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি কার্গো জাহাজের ১০ নাবিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে র্মর্ম সাগরে স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুগবের্ক ইমামোগ্লু’ নামের কার্গো জাহাজটির সঙ্গে এবং এর ১০ নাবিকের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, জাহাজটি খুঁজতে নৌযান ও একটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সংঘর্ষের শিকার অপর জাহাজ রাসায়নিকবাহী ট্যাংকার ‘আলসু’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে না।

খুঁজুন