সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক উত্তাল সমুদ্রে ডুবল আমিরাতের কার্গো জাহাজ

উত্তাল সমুদ্রে ডুবল আমিরাতের কার্গো জাহাজ

উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পতাকাবাহী একটি জাহাজের ৩০ ক্রুর মধ্যে ২৯ জনকে উদ্ধার করেছে ইরান। নিখোঁজ নাবিকের সন্ধানে অভিযান চলছে।

বৃহস্পতিবার ইরানের আসসালুয়েহ বন্দর থেকে ৪৮ কিলোমিটার যাওয়ার পর ডুবতে শুরু করে আল সালমি ৬ নামের একটি জাহাজ। এরপর ওই জাহাজের ক্রুদের উদ্ধারে অন্য জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়।

ইরানি কর্মকর্তারা বলছেন, জাহাজটি যখন উল্টে যায় তখন ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছিল।

আল সামি ৬ জাহাজটি সালেম আল মাকরানি কার্গো নামে একটি কোম্পানির। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ১৩৮ মিটার লম্বা কার ট্রান্সপোর্টারটি ইরাকের উম কাসর বন্দরের দিকে যাচ্ছিল।

জাহাজের ক্যাপ্টেন নিজার কাদৌরা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্রথমে জাহাজটি কাত হয়ে যায়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

জাহাজটির ক্রুদের মধ্যে সুদান, ভারত, পাকিস্তান, উগান্ডা, তানজানিয়া এবং ইথিওপিয়ার নাহগরিক ছিলেন বলেও জানান তিনি।

খুঁজুন