সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

উত্তর কোরিয়া শুক্রবার একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের প্রায় এক সপ্তাহ পর, শুক্রবার উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ডিজেলচালিত সাবমেরিনগুলোকে তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে, যা দেশটিকে এই ধরনের উন্নত প্রযুক্তির অধিকারী সীমিত সংখ্যক দেশের মধ্যে অন্তর্ভুক্ত করবে। গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও ব্রিটেন— এই সাতটি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পরমাণুচালিত সাবমেরিন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সামরিক ব্যবহারের জন্য সীমাবদ্ধ হওয়ায় সিউলের ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন।



খুঁজুন