রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ভার্সেটাইল অভিনেত্রী নন্দিত নায়িকা শাবনূর

ভার্সেটাইল অভিনেত্রী নন্দিত নায়িকা শাবনূর

সায়মা সাদিয়া :  বাংলাদেশের সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ভার্সেটাইল অভিনেত্রী নন্দিত নায়িকা শাবনূর। তার সমসাময়িক অনেকে নায়িকা অনায়াসেই স্বীকার করেন অভিনেত্রী হিসেবে তিনি অনন্য, অসাধারণ। তার ধারে কাছেও কেউ নেই অভিনয়ের বিবেচনায়। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন থেকে যত দিন তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন, তত দিনই তার অনবদ্য অভিনয় দিয়ে মুগ্ধ করে গেছেন শাবনূর। তার অভিনীত অসংখ্য সিনেমা রয়েছে, যা ব্যবসাসফল। কিন্তু সেই নন্দিত নায়িকা দীর্ঘদিন অভিনয়ে নেই। কিন্তু তার ভক্ত-দর্শকরা এখনো আশায় বুক বেঁধে আছেন যে, যেকোনো সময় আবারও অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা শাবনূর। করোনার আগে অস্ট্র্রেলিয়া গিয়েছিলেন শাবনূর। সেখান থেকে আর ফেরা হয়নি তার।

তবে আগামী ১৭ ডিসেম্বর তার দেশেই জন্মদিন উদযাপনের আভাস পাওয়া যাচ্ছে। যদি তাই হয়, তাহলে জন্মদিনের আগেই হয়তো শাবনূর দেশে ফিরবেন। আর এদিকে গেল বছরের শুরু থেকেই অনেকটাই আড়ালে চলে গেছেন কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। সর্বশেষ তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত একটি সিনেমার কাজ শেষ করতে পেরেছিলেন। কিন্তু রাজু আলীমের একটি সিনেমার কাজ শুরু করেও শেষ পর্যন্ত তিনি তা শেষ করে আড়ালে যেতে পারেননি। পপি কেন আড়ালে আর এই আড়াল কবেইবা তিনি ভাঙবেন, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা মিলেনি। কেউ বলছেন, তিনি বিয়ে করে আড়াল হয়েছেন। আবার এ ব্যাপারে কোনো সত্যতা বা প্রমাণও মিলেনি। তবে শিল্পী সমিতির গেল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতায় অংশ নেওয়া চিত্রনায়িকা নিপুণের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তার সূত্রে জানা যায়, পপি হয়তো শিগগিরই আড়াল ভাঙবেন। শাবনূর আর পপির কোটি ভক্তরা চান তারা দুজনই নিয়মিত কাজ করুন। ভালো গল্প এবং তাদের উপযোগী চরিত্রেই তার ভক্ত-দর্শকরা তাদের দেখতে চান। যদি শাবনূর-পপি দুজনই আবার চলচ্চিত্রের অভিনয়ে ফিরেন এবং এ সময়ে একটু ব্যতিক্রম ঘরানার সিনেমার প্রতি দর্শক যেভাবে আগ্রহী হয়ে উঠছেন, এ ধরনের গল্পে যদি তারা কাজ করেন, তবে অনেকেরই ধারণা তারা দুজন আবারও অভিনয়েই ব্যস্ত হয়ে উঠবেন। কারণ এমন অনেক গুণী নির্মাতাও আছেন, যারা শাবনূর-পপিকে নিয়ে কাজ করতে চান। শাবনূর-পপির সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস।

তিনি বলেন, ‘শাবনূর কিংবা পপি দুজনই মেধাবী অভিনেত্রী। দুজনই অসময়ে অভিনয় থেকে নিজেদের আড়াল করেছেন। যে সময়টাতে তাদের ওপর গল্প ভাবনা নিয়ে সিনেমা নির্মিত হতে পারত, সেসময়ই তারা নেই। আমি চাইব, তারা কাজে ফিরে আসুক, আমাদের চলচ্চিত্রাঙ্গন আরো প্রাণ ফিরে পাবে। কারণ দুজনই ভীষণ জনপ্রিয়, পরিশ্রমী এবং জাত শিল্পী।

খুঁজুন