সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতে গণধর্ষণের অভিযোগে বিএসএফ সদস্য গ্রেপ্তার

ভারতে গণধর্ষণের অভিযোগে বিএসএফ সদস্য গ্রেপ্তার

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক নারীকে গণধর্ষণের অভিযোগে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে সীমান্তের কাছাকাছি দেখা গিয়েছিল। এরপর ওই দুই বিএসএফ সদস্য তাকে বাগদা সীমান্তের জিতপুর বিওপি’র কাছেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন দুই সদস্য।

বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, ‘এক নারী অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করেছেন দুই বিএসএফ সদস্য। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। তাদের একজন এএসআই ও একজন কনস্টেবল। 

খুঁজুন