সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতে পরিত্যক্ত কয়লা খনিতে ধস

ভারতে পরিত্যক্ত কয়লা খনিতে ধস

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি পরিত্যক্ত কয়লা খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশকিছু লোক খনিটিতে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজ্যের ধানবাদ জেলার ওই পরিত্যক্ত কয়লা খনিতে অবৈধভাবে খননকাজ চালানোর সময় ঘটনাটি ঘটে। এর ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস বলছে, বৃহস্পতিবার ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) চাঞ্চ ভিক্টোরিয়া কোলিয়ারি এলাকায় একটি পরিত্যক্ত কয়লা খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে।
রাজ্য সরকারের খনি বিভাগের পরিচালক অমিত কুমার জানান, ভেতরে কিছু গ্রামবাসী আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধার অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীকালে জানানো হবে।

বিসিসিএলের একজন মুখপাত্রের দাবি, তারা ইতোমধ্যে খনি ধসের খবর জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত সেখানে আটকে পড়াদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ধানবাদের গোপীনাথপুরে অবৈধ খননের সময় ইসিএলের একটি পরিত্যক্ত খনি ধসের ঘটনা ঘটেছিল।

খুঁজুন