রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২০তম জন্মদিনটা পালন করলেন হাসিখুশিতেই।  আর ঠিক পরদিনই নিজের বাড়ি থেকে উদ্ধার হল ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ। 

এ ঘটনায় সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী সাজ্জাদের দিকে।  অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন।স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল।  তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা কীভাবে করে সে? এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে।’ 

সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি। কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত প্রায়ই।


তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

খুঁজুন