সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতীয় সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে

ভারতীয় সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে

গাম্বিয়ার পর এশিয়ার উজবেকিস্তানে ভারতে তৈরি সর্দি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেরিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপ সেবনে এসব শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তারের পরামর্শ ছাড়াই তীব্র শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত শিশুদের 'ডক-ওয়ান ম্যাক্স' সিরাপ সেবন করানো হয়। পরীক্ষা করে দেখা গেছে সিরাপের এক ব্যাচে বিষাক্ত পদার্থ ইথিলিন গ্লাইকোল রয়েছে। এঘটনায় অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট সাত জনকে বরখাস্ত করেছে উজবেকস্তান। এদিকে, নয়ডার ওষুধ প্রস্তুতকারী ওই সংস্থাকে প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্য ওষুধগুলোর উৎপাদনও বন্ধ রাখতে বলা হয়েছে। 

খুঁজুন