সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতের ঝাড়খণ্ডে রাজনৈতিক সংকট

ভারতের ঝাড়খণ্ডে রাজনৈতিক সংকট

ভারতে ঝাড়খণ্ডের সরকার বাঁচাতে বিধায়কদের এবার ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়েছে ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট। মঙ্গলবার বিকেলে আগে থেকে ঠিক করা বিমানে চড়ে পাশের রাজ্য ছত্তীসগঢ়ে পাড়ি দিয়েছেন তাঁরা।

এখনও রাজভবনে খামবন্দি হয়ে রয়েছে জেএমএম প্রধান হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ। বিজেপির দাবি, খনি লিজ মামলায় সোরেনকে দোষী সাব্যস্ত করে তাঁর বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পদের অপব্যবহার করার অভিযোগেও তুলেছে বিজেপি। এই পরিস্থিতিতে শাসক জোটে ভাঙনের সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। সাময়িক ভাবে পরিস্থিতি সামাল দিতেই বিধায়কদের কংগ্রেস-শাসিত ছত্তীসগঢ়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত শিবির।

খুঁজুন