সারাদেশ ডেস্ক: নিষিদ্ধঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পেট্রাপোল সীমান্তে সম্প্রতি একটি সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশিত হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সম্ভাব্য ফেরার পথ পর্যালোচনার জন্য গত ২২ নভেম্বর সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান দলটির চার শীর্ষ নেতা। তারা হলেন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন নাসিম। একই দিনে ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে দেশটির কয়েকজন রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে ওই বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।
উক্ত সমাবেশে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বিধায়ক স্বপন মজুমদারসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে শেখ হাসিনা কোন পথে ফিরবেন কিংবা আওয়ামী লীগের চার নেতার সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের এসব খবরের পর দুই দেশের সীমান্ত অঞ্চলে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ২২ নভেম্বর বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের পয়েন্টগুলোতে বিজিবির টহল ও মহড়া বাড়ানো হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ও সহকারী অধিনায়ক মেজর মাসেদুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।
দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পরিচালিত হয়। তাই বেনাপোল সীমান্তে যেকোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির এই বাড়তি সতর্ক অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
সারাদেশ ডেস্ক: নিষিদ্ধঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পেট্রাপোল সীমান্তে সম্প্রতি একটি সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশিত হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সম্ভাব্য ফেরার পথ পর্যালোচনার জন্য গত ২২ নভেম্বর সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান দলটির চার শীর্ষ নেতা। তারা হলেন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ
ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন নাসিম। একই দিনে ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে দেশটির কয়েকজন রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে ওই বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।উক্ত সমাবেশে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বিধায়ক স্বপন মজুমদারসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে শেখ হাসিনা কোন পথে ফিরবেন কিংবা আওয়ামী লীগের চার নেতার সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের এসব খবরের পর দুই দেশের সীমান্ত অঞ্চলে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির
পক্ষ থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ২২ নভেম্বর বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের পয়েন্টগুলোতে বিজিবির টহল ও মহড়া বাড়ানো হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ও সহকারী অধিনায়ক মেজর মাসেদুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পরিচালিত হয়। তাই বেনাপোল সীমান্তে যেকোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির এই বাড়তি সতর্ক অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত