রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস

ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস

সাত দিনের মধ্যে বিশ্বজুড়ে ১০৬.৮০ কোটি টাকার ব্যবসা করেছে এ সিনেমাটি। এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শুরু থেকেই নানা রকম বিতর্কে জড়িয়েছে এ সিনেমা। এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এ ছবি। মুক্তির সাত দিন পরেও বক্স অফিসের দৌড়ে চরম সফল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের কথায় বক্স অফিসে যেন সুনামি তুলেছে এ ছবি।

টুইট করে তিনি জানিয়েছেন, হিন্দি ছবির ইতিহাসে সর্বকালের ব্লকবাস্টার হিট ছবির তালিকায় নাম জুড়তে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর। আগের সব রেকর্ড ভেঙে সপ্তাহের মাঝখান থেকে নতুন রেকর্ড তৈরি করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ‘দ্য কাশ্মীর ফাইলস’ ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ‘দাঙ্গাল’–এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে।

খুঁজুন