সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর পর থেকেই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদকচক্রকে লক্ষ্য করে এ হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। খবর আলজাজিরার। 

মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদকচক্রের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করা হবে। এসব চক্রকে যুক্তরাষ্ট্র মাদক-জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।

তবে মাদুরো একই সঙ্গে ট্রাম্পকে সম্মান জানিয়ে বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা, সংলাপে আগ্রহী।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে তারা দেশটির অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছে।

তিনি মূলত ভেনেজুয়েলার গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন। বিতর্কিত সেই নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ওই নির্বাচনের বৈধতা স্বীকার করেনি।

খুঁজুন