সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভিয়েতনামে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, ইরানে ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরুর দুই দিন আগের থেকে ডিজেলের দাম প্রায় ১০৫ শতাংশ বেড়েছে। গত মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১৯ হাজার ২৭০ ডং। বুধবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৯ হাজার ৬৬০ ডং  বা লিটার প্রতি ১ দশমিক ৫০ ডলার।

একই সময়ে ৯৫-অকটেন পেট্রলের দামও প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। এটি ২০ হাজার ১৫০ ডং থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৪০ ডং।

সংঘাত শুরুর পর তেলের দামে ঊর্ধ্বগতি জ্বালানির খরচ বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।

সম্প্রতি কাতার, কুয়েত, আলজেরিয়া ও জাপানসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে ভিয়েতনাম। সোমবার রাশিয়ার সঙ্গে দুই দেশে তেল ও গ্যাস উৎপাদন নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি।

মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় পেট্রল ও ডিজেলের ওপর পরিবেশ সুরক্ষা কর অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়।

হ্যানয়ের বাসিন্দা নুয়েন ভ্যান চি বুধবার জানান, গত দুই সপ্তাহ ধরে তিনি তার ট্রাক চালাননি। যতটা সম্ভব সাইকেল ব্যবহার করছেন।

৫৪ বছর বয়সী এই ব্যবসায়ী এএফপিকে বলেন, ‘ডিজেলের এই অবিশ্বাস্য দামে আমি আমার ট্রাক বিক্রিও করতে পারছি না। কারণ, কেউ এটি ব্যবহার করতে চায় না।

খুঁজুন