রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ভক্তদের ভালোবাসা, দোয়া মানসিকভাবে শক্তি দিয়েছে

ভক্তদের ভালোবাসা, দোয়া মানসিকভাবে শক্তি দিয়েছে

ব্রেন টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো সামনে এলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আপডেট দিয়েছেন তিনি। লাইভে জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানান তিনি।

সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয় বলে উল্লেখ করেন তানিয়া বৃষ্টি।

অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তিনি এবং বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন। অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করেন তানিয়া বৃষ্টি।

তিনি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে, আমি ঠিক আছি।’ তবে চিকিৎসক তাকে আরও কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।

নিজের অসুস্থতা নিয়ে ছড়ানো গুজব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, ‘আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।’

লাইভে তানিয়া আরো বলেন, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফিরতে চান তিনি। আসন্ন ঈদে তার কিছু নাটক প্রচারিত হবে বলেও জানান, যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি।

রমজান মাস নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবও দেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা অনেক ধরনের ওষুধ খেতে হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় তিনি রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন বলেও জানান।

সর্বশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চান তিনি।

খুঁজুন