সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভয়াবহ হচ্ছে আসামের বন্যা, মৃত ১৪

ভয়াবহ হচ্ছে আসামের বন্যা, মৃত ১৪

ভারতের আসামের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এখনো পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বন্যার কবলে কমপক্ষে ৭ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে ২৯।

আসাম রাজ্য বিপর্যয় মোকাবেলা অথরিটির রিপোর্ট অনুযায়ী, আসামের প্রায় ২৯টি জেলায় বন্যার প্রভাব পড়েছে। যার মধ্যে নগাঁও, হোজাই, কাছার ও দারাংয়ের অবস্থা সবচেয়ে করুণ। নগাঁও জেলায় কমপক্ষে তিন লাখ ৩৬ হাজার মানুষ বানভাসী। কাছারে ১ লাখ ৬৬ হাজার, হোজাইয়ে ১ লাখ ১১ হাজার এবং দারাংয়ে অন্তত ৫২ হাজার ৭০৯ জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত। ঘরছাড়া আসামের লাখ লাখ মানুষ। রেললাইনে রাত কাটাচ্ছে অন্তত ৫০০টি পরিবার।

শুক্রবারই কাছার, লখিমপুর ও নগাঁওয়ে দুই শিশুসহ চারজন প্রাণ হারিয়েছিলেন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ১৪। সাধারণ মানুষ বাড়ি-ঘর তো হারিয়েছেনই সেই সাথে ফসলের জমিরও বিপুল ক্ষতি হয়েছে। ৮০ হাজার হেক্টরেরও বেশি ফসলের জমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত।

পানির নিচে চলে গেছে ২ হাজার ২৫১টি গ্রাম। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়াও ২১ হাজারের বেশি বানভাসী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। আবার গত দু’দিনে শুধু ডিমা হাসাও থেকে প্রায় ২৭০ জনকে উদ্ধার করে শিলচর এনেছে। তবে আপাতত বৃষ্টি বন্ধ হওয়ায় খানিকটা স্বস্তিতে আসামবাসী।

সূত্র : সংবাদ প্রতিদিন

খুঁজুন