বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
আন্তর্জাতিক ভয়াবহ যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে চীন

ভয়াবহ যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে চীন

তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো ভয়াবহ যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে চীন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন মনে করেন, সহসাই বিশ্বে নতুন সংকট তৈরি করবে না চীন। এদিকে মহড়ার জেরে তাইওয়ান প্রণালীর গুরুত্ব পূর্ণ নৌপথগুলো বন্ধ থাকায় হুমকিতে বিশ্ববাণিজ্য। তাইওয়ানের ২০ কিলোমিটারের মধ্যে চলছে এই মহড়া। মিসাইল ছোঁড়া হয়েছে জাপানের সমুদ্রেও।

মার্কিন কংগ্রেস স্পিকার নেন্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের জেরে উত্তপ্ত গোটা তাইওয়ান প্রণালী। চীনা সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহার উত্তেজনার পারদ বাড়িয়েছে কয়েক গুণ।

তাইওয়ান উপকূলে ক্ষেপণাস্ত্র ছোড়ায় চীন উত্তর কোরিয়াকে অনুকরণ করছে বলে মন্তব্য করেছে তাইওয়ান। এদিকে চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাঁচটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়ায় কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে টোকিও। পাশাপাশি এই সব বন্ধে চীনকে আহ্বান জানিয়েছে দেশটি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন মনে করেন বিশ্বের জন্য নতুন কোন সংকট তৈরি করবে না চীন। তবে চীনের এই কর্মকা-ের পূর্ণ সমর্থন দিয়েছে বন্ধু দেশ রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চীনের সার্বভৌম অধিকার। এ সময় অকারণে তাইওয়ান সফর করায় পেলোসির সমালোচনাও করেন তিনি।

এদিকে চীনের এই মহড়ায় চরম হুমকিতে পড়েছে বিশ্ববাণিজ্য। তাইওয়ান প্রণালীর এমন সব জায়গায় মহড়া চলছে যা বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ। বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনারবাহী জাহাজ এই পথে চলাচল হয়। এছাড়া বড় জাহাজগুলোর ৮৮ শতাংশই তাইওয়ান প্রণালী ব্যবহার করে।

খুঁজুন