সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভয়াবহতায় ইতিহাসের ষষ্ঠ: রাশিয়ার ৮.৮ মাত্রার ভূমিকম্প

ভয়াবহতায় ইতিহাসের ষষ্ঠ: রাশিয়ার ৮.৮ মাত্রার ভূমিকম্প

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও টেকটনিক বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জ্যানিশেভস্কি বলেছেন, রাশিয়ার পূর্বাঞ্চল কামচাটকা উপদ্বীপে সংঘটিত আজকের ভূমিকম্পটি রেকর্ড অনুযায়ী বিশ্বের ইতিহাসে ষষ্ঠ সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আজ বিবিসির নিউজডে অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৮ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি ২০১০ সালের চিলির বিয়োবিও ভূমিকম্প এবং ১৯০৬ সালের ইকুয়েডর-কলোম্বিয়া ভূমিকম্পের সঙ্গে একই মাত্রায় রয়েছে।

চিলির ভূমিকম্প সম্পর্কে ইউএসজিএস-এর ভাষায়— সমুদ্র উপকূলীয় শহর কুইরিহুর কাছে সংঘটিত ওই তীব্র ভূমিকম্পে ৫২৩ জন প্রাণ হারান এবং ৩ লাখ ৭০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।

আর ইকুয়েডর-কলোম্বিয়া ভূমিকম্পের বিষয়ে বলা হয়েছে— ভূমিকম্পটি একটি শক্তিশালী সুনামি সৃষ্টি করেছিল। যাতে মারা যান প্রায় দেড় হাজার মানুষ। সুনামির ঢেউগুলো পৌঁছেছিল সুদূর সান ফ্রান্সিসকো পর্যন্ত।

উল্লেখ্য, রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী পঞ্চম ভূমিকম্পটিও ঘটেছিল কামচাটকা অঞ্চলে, ১৯৫২ সালে। এটি ছিল বিশ্বের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ৯ মাত্রার ভূমিকম্প। সেই ভূমিকম্পে সৃষ্ট বিশাল সুনামি হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানে। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১০ লাখ ডলারের বেশি।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার কামচাটকা অঞ্চলটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

খুঁজুন