সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর

যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ চ্যাপ্টার শেষ করে এবার যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর তার স্থলে ঢাকায় নতুন হাই কমিশনার হয়ে আসতে পারেন সুধাকর ডালেলা।

ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস শনিবার (২ জুলাই) এই খবর দিয়েছে।

রীভা গাঙ্গুলী দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে।

পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

দোরাইস্বামীর জায়গায় যে সুধাকর ডালেলার আসার ইঙ্গিত দিয়েছে হিন্দুস্থান টাইমস, তিনি ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন।

কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরায়েলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি।

কর্মজীবনে ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করে গেছেন সুধাকর। তিনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও সামলে এসেছেন, তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা। সুধাকর বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

খুঁজুন