বিনোদন ডেস্ক: ভাষার আন্দোলন ও দেশভাগের পটভূমিতে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন একদল তৃতীয় লিঙ্গের দর্শক। নিজের কষ্টের উপার্জিত অর্থে টিকিট কেটে সিনেমাটি দেখতে আসেন তারা। প্রদর্শনী শেষে সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সঙ্গে সাক্ষাৎ করেন এই দর্শকরা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সম্প্রতি দেশের একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এই প্রথম বড় পর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা।
দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উপস্থিতি নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন অভিনেত্রী ভাবনা। তিনি জানান, সমাজের তথাকথিত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোরও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার ও অনুভূতি রয়েছে। নিজের উপার্জনের টাকায় তারা প্রেক্ষাগৃহে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনয়শিল্পী।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম ও মামুনুর রশীদ। দীর্ঘ সাধনা ও কষ্টের পর নির্মিত এই চলচ্চিত্রটি সবাইকে হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘যাপিত জীবন’ দেখলেন তৃতীয় লিঙ্গের দর্শক, আপ্লুত ভাবনা
‘যাপিত জীবন’ দেখলেন তৃতীয় লিঙ্গের দর্শক, আপ্লুত ভাবনা
বিনোদন ডেস্ক: ভাষার আন্দোলন ও দেশভাগের পটভূমিতে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন একদল তৃতীয় লিঙ্গের দর্শক। নিজের কষ্টের উপার্জিত অর্থে টিকিট কেটে সিনেমাটি দেখতে আসেন তারা। প্রদর্শনী শেষে সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সঙ্গে সাক্ষাৎ করেন এই দর্শকরা।কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।
সম্প্রতি দেশের একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এই প্রথম বড় পর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা।দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উপস্থিতি নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন অভিনেত্রী ভাবনা। তিনি জানান, সমাজের তথাকথিত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোরও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার ও অনুভূতি রয়েছে। নিজের উপার্জনের টাকায় তারা প্রেক্ষাগৃহে
আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনয়শিল্পী।পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম ও মামুনুর রশীদ। দীর্ঘ সাধনা ও কষ্টের পর নির্মিত এই চলচ্চিত্রটি সবাইকে হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত