জাতীয় ডেস্ক: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জাতীয় সংসদে এলাকার মানুষের জমিজমাসংক্রান্ত তীব্র ভোগান্তির চিত্র তুলে ধরেন। সম্প্রতি জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। তিনি জানান যে নির্বাচিত হওয়ার পর তার কার্যালয়ে জমা পড়া প্রায় চার হাজার অভিযোগের সিংহভাগই জমি নিয়ে। মানুষের এই বহুমুখী ভোগান্তি দূর করতে বিদ্যমান আইন ও ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
এমপি হানজালা আরও উল্লেখ করেন যে জমির নামজারি ও রেকর্ড সংশোধনের মতো সাধারণ সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানামুখী জটিলতার মুখোমুখি হতে হয়। অনেক সময় জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে থানায় অভিযোগ গ্রহণ করা হয় না এবং ভূমি অফিসে গেলেও আইনি জটিলতা দেখা দেয়। আদালতে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লেগে যায় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, সাধারণ মানুষ বছরের পর বছর ধরে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান যে ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের আবেদন করার সুবিধা চালু রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভূমি রেকর্ড হালনাগাদ ও সংশোধনের কাজও চলমান রয়েছে।
ভূমিমন্ত্রী আরও জানান যে মাঠপর্যায়ের অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে 'ভূমি দৃষ্টি' নামের একটি মোবাইল অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে নিয়মিত তদারকি চলছে এবং সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টার চালু রয়েছে। তিনি শিবচরের সংসদ সদস্যকে স্থানীয় সমস্যাগুলো সরাসরি দেখার পরামর্শ দেন এবং কোনো কর্মকর্তা গুরুত্ব না দিলে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানোর আশ্বাস দেন।
যেসব অভিযোগ আসছে তার ‘৮০% শতাংশই’ জমি নিয়ে: সংসদে শিবচরের এমপি
যেসব অভিযোগ আসছে তার ‘৮০% শতাংশই’ জমি নিয়ে: সংসদে শিবচরের এমপি
জাতীয় ডেস্ক: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জাতীয় সংসদে এলাকার মানুষের জমিজমাসংক্রান্ত তীব্র ভোগান্তির চিত্র তুলে ধরেন। সম্প্রতি জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। তিনি জানান যে নির্বাচিত হওয়ার পর তার কার্যালয়ে জমা পড়া প্রায় চার হাজার অভিযোগের সিংহভাগই জমি নিয়ে। মানুষের এই বহুমুখী ভোগান্তি দূর করতে বিদ্যমান আইন ও ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।এমপি হানজালা আরও উল্লেখ করেন যে জমির নামজারি ও রেকর্ড সংশোধনের মতো সাধারণ সেবা নিতে গিয়ে সাধারণ
মানুষকে নানামুখী জটিলতার মুখোমুখি হতে হয়। অনেক সময় জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে থানায় অভিযোগ গ্রহণ করা হয় না এবং ভূমি অফিসে গেলেও আইনি জটিলতা দেখা দেয়। আদালতে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লেগে যায় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, সাধারণ মানুষ বছরের পর বছর ধরে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির অপেক্ষায় দিন কাটাচ্ছেন।জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান যে ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের আবেদন করার সুবিধা
চালু রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভূমি রেকর্ড হালনাগাদ ও সংশোধনের কাজও চলমান রয়েছে।ভূমিমন্ত্রী আরও জানান যে মাঠপর্যায়ের অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে 'ভূমি দৃষ্টি' নামের একটি মোবাইল অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে নিয়মিত তদারকি চলছে এবং সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টার চালু রয়েছে। তিনি শিবচরের সংসদ সদস্যকে স্থানীয় সমস্যাগুলো সরাসরি দেখার পরামর্শ দেন এবং কোনো কর্মকর্তা গুরুত্ব না দিলে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানোর আশ্বাস দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত