রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন যৌনকর্মীর চরিত্রে মিথিলা

যৌনকর্মীর চরিত্রে মিথিলা

কলকাতার দেবালয় ভট্টাচার্য নির্মাণ করেন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এতে নাম ভূমিকায় অভিনয় করেন সৌরভ দাস। আর ভ্রমর চরিত্রে অভিনয় করেন শোলাঙ্কি রায়। সিরিজটির দ্বিতীয় সিজনে শোলাঙ্কির পরিবর্তে অভিনয় করছেন রাফিয়াত রশীদ মিথিলা। আলোচিত এই সিরিজে ‘বহ্নি’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

গত ২৯ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ্যে এনেছে মিথিলার লুক। যা ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। ‘বহ্নি’ ধনী বাবার আদুরে মেয়ে। ঘটনাচক্রে নীলকুঠিতে চলে আসে। এখানে এসে নিজেকে নতুন করে চিনতে পারে। এক সময় ‘বহ্নি’ নারীশক্তিতে বলীয়ান হয়ে অতিমানবীতে পরিণত হয়। চরিত্রটিতে যৌনকর্মীদের যন্ত্রণা রয়েছে বলে জানান মিথিলা।

এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন মিথিলা। তার কাছে জানতে চাওয়া হয় সিরিজটিতে সাহসী পোশাক বা সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে কিনা? জবাবে মিথিলা বলেন, ‘‘আমি ঠিক জানি না, তথাকথিত ‘সাহসী’ কাকে বলে! চরিত্রের খাতিরে যা করতে হবে সেটাই করবো। একজন অভিনেতার সেটাই করা উচিত। রাজর্ষি দের ‘মায়া’ সিনেমায় আমাকে যেভাবে দেখা যাবে সেটা যথেষ্ট সাহসী। এর আগে ওই চরিত্রে, ওই সাজে আমাকে কেউ দেখেননি। সাহসী মানেই খোলামেলা পোশাক আর চুম্বন দৃশ্যে অভিনয় নয়। আমি অন্তত তেমনটাই মনে করি।’’

গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। আগামী মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউডে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

খুঁজুন