বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন যৌনপল্লীতে নায়িকা নিপুণ আক্তার !

যৌনপল্লীতে নায়িকা নিপুণ আক্তার !

দেশের আলোচিত নায়িকা নিপুণ আক্তার। দীর্ঘদিন পর ‘বীরত্ব’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে আসছেন তিনি। ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ের জন্য টানা পাঁচদিন রাজবাড়ির যৌনপল্লীতে থেকেছেন তিনি। এই পাঁচদিন নানা অভিজ্ঞতার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সেখানকার মানুষদের জীবন-যাপন দেখেছেন অতি কাছ থেকে।

নিপুণ বলেন, এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস আমার চরিত্রটি অনেক অসহায় নিপীড়িত মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। তাদের আশা জাগাবে, তারা নতুন করে বাঁচতে চাইবে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বললেন, ‘নিষিদ্ধ পল্লীতে কাজ করা এটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা। সেটা দেখার জন্য আপনাদের হলে আসতে হবে।’

সাম্প্রতিক পরাণ ও হাওয়া' এর মাধ্যমে দর্শকরা হলে আসতে শুরু করেছেন। নতুন করে সিনেমা পুনর্জীবিত হয়েছে। এই পালে হাওয়া দেবে বীরত্ব। নিপুণ বলেন, পরাণ ও হাওয়া দেখে দেখে আপনারা যে স্বস্তি পেয়েছেন, বীরত্ব সিনেমাটা দেখেও আপনারা সেই স্বস্তিট পাবেন।’

ছবিটিতে  নিপুণের বিপরীতে একজন দালালের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’তে নায়ক-নায়িকার ভূমিকায় আছেন মামনুন হাসান ইমন ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া। তাদের দুজনকেই দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। এছাড়া খল চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। পুলিশ অফিসারের চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ। আরও আছেন বড়দা মিঠু ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

খুঁজুন