সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না

চলমান সংঘাত অব্যাহত থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল থাকবে না—সতর্কবার্তা চীনের। ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকলে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল থাকবে না—এমন সতর্কবার্তা দিয়েছে চীন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল ইরান যুদ্ধের একটি পরোক্ষ প্রভাবের মধ্যে পড়েছে। যুদ্ধ চলমান থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথে স্থিতিশীলতা ফিরবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, যা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

শুরু থেকেই চীন এ যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে।



খুঁজুন