সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তার শক্তি প্রদর্শন করতে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যে কোনো সময় চাইলেই সেনাদের ইউক্রেন থেকে ফিরিয়ে নিতে পারেন বলেছেন,  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

মঙ্গলবার মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্র সম্পর্কে পুতিন আরও বলেন, তাদের (যুক্তরাষ্ট্র) আধিপত্য বজায় রাখতে সংঘাত তৈরির প্রয়োজন। খবর এপির।

তিনি বলেন, ইউক্রেনের জনগণকে তারা কামান তুলে দিয়েছে। যুক্তরাষ্ট্র এ সংঘাতকে বাড়াচ্ছে এবং একইভাবে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় সংঘাত ছড়ানোর চেষ্টা করছে।

পুতিন বলেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফর শুধু তাইপের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে হয়নি। যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ওই সফর ছিল খুবই উদ্দেশ্যমূলক, কৌশলগত ও উসকানিমূলক একটি পদক্ষেপ।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর থেকে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের অবনতি ঘটে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর জবাবে পুতিন আফ্রিকা ও এশিয়ায় বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেন।

চীনের দাবি তাইওয়ান তাদের অংশ। যদিও তাইওয়ান নিজেকে স্বায়ত্তশাসিত এবং গণতান্ত্রিক একটি দেশ হিসেবে দাবি করে। বেইজিংয়ের সাম্প্রতিক এ কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণ সংহতি জানায় মস্কো ।

খুঁজুন