সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে ৫০০ জনেরও বেশি মার্কিন নিহত হয়েছেন। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর কথা জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে চারজন কুয়েতে নিহত হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পোস্টে লারিজানি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ধোঁকাবাজিতে’ প্রভাবিত হয়েছেন। ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন’ বলে অভিযোগ করেন তিনি।

লারিজানি লিখেছেন, ‘এখন তাকে (ট্রাম্প) হিসাব করতে হবে, গত কয়েক দিনে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর, যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরাইল।’

লারিজানি বলেন, ‘ইমাম খামেনির শাহাদাত আপনার কাছ থেকে চড়া মূল্য আদায় করবে।’

শনিবার ইরানে মার্কিন-ইসরাইল যৌথ আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন।

ইরানের সরকারি হিসাব অনুসারে, চার দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলছাত্রও রয়েছে।

খুঁজুন