সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুদ্ধে যাওয়া এড়াতে দেশ ছাড়ার হিড়িক রুশদের

যুদ্ধে যাওয়া এড়াতে দেশ ছাড়ার হিড়িক রুশদের

সেনাদলে ডাক পাওয়ার ভয়ে রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে। বৃহস্পতিবার  একদিনে প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গেছেন চার হাজারের বেশি মানুষ।

ভিসা ছাড়া প্রবেশের সুযোগ থাকায় জর্জিয়া সীমান্তে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। আশপাশের দেশগুলোতে প্রবেশে বিমানের টিকিটের দাম পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে।

এর আগে রিজার্ভের ৩ লাখ সেনা সমাবেশে পুতিনের ঘোষণায়, মস্কোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। আটক হন ১ হাজার ৩শ' বিক্ষোভকারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সেনা সমাবেশের নির্দেশের পর রাশিয়া থেকে অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। কারণ, ইউক্রেন যুদ্ধে তারা যোগ দিতে চায় না।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করা হবে। তিনি বলেন, এই সংখ্যাটি রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।

খুঁজুন