বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করল আইসিসি

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করল আইসিসি

যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সদস্য হিসেবে ‘বারবার ও ধারাবাহিকভাবে’ বাধ্যবাধকতা অমান্য করায় এ শাস্তি পেল যুক্তরাস্ট্র ক্রিকেট।

এক বছর ধরে বিষয়টি পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি অর্জনে কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যা ক্রিকেটের ‘সুনাম ক্ষুণ্ন’ করেছে। এসব কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। এর দুই মাসের একটু বেশি সময় পরই শাস্তি পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)।

তবে এ শাস্তির পরও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থগিতাদেশ দুঃখজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ।’ যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের সুরক্ষা ও ক্রিকেটের বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

খুঁজুন