সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপি ও এনডিটিভির।

নগরির পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, হামলাকারী একাই চার্চে ঢুকে গুলি করা শুরু করে। এতে দুজন নিহত হন। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি মহামারির মতো অবস্থা তৈরি করেছে বন্দুক হামলা। গত ২৪ মে ছিল সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে অন্যতম ঘটনা। সেটি হচ্ছে, টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে ১৯ জন শিশু ও দুজন শিক্ষক নিহত হন।

খুঁজুন