সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টন শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। শহর দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট জানান, স্থানীয় সময় রোববার সকালের দিকে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে অন্তত ৩জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ চতুর্থ ব্যক্তি এখনো বেঁচে আছেন। 

অপরদিকে হিউস্টনের টেক্সান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, একজন বন্দুকধারী বাড়িঘর লক্ষ্য করে গুলি ছোঁড়ে এতে গুলিবিদ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে।

সন্দেহভাজন ওই বন্দুকধারী বেশ কিছু ঘরবাড়িতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। গুলির শব্দে যারা বাইরে বেরিয়ে আসে তাদের গুলি করে হত্যা করা হয়।

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেন, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং বন্দুকধারীকে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেন, উদ্দেশ্যহীন এবং এলোমেলোভাবে গুলি চালানো হয়েছে। যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তাদের একজন বাসের জন্য অপেক্ষা করছিলেন, একজন কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন আর একজন ঠিক রাস্তার ওপরে ছিলেন। চতুর্থ ব্যক্তি একটি গাড়ির ভেতর ছিলেন। তিনি জানালা দিয়ে উঁকি দিলে তাকেও গুলি করে ওই বন্দুকধারী। 

ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান সাংবাদিকদের বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে ধরার জন্য একাধিক সংস্থার গোয়েন্দারা কাজ করছেন। শিগগির তিনি ধরা পড়বেন বলে আশা করা হচ্ছে। 

খুঁজুন