মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
যুক্তরাষ্ট্রের তৈরি রকেট আর্টিলারি কিনছে সুইডেন উন্নয়ন কাজ তদারকিতে রাতের আঁধারে নেত্রকোণার পৌর প্রশাসক জাপান থেকে চিপ তৈরির রাসায়নিক আমদানির ওপর ফি আরোপ চীনের এল নিনোর কারণে পানামা খালে জাহাজ চলাচল আরও কমতে পারে বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা থেকে ফ্লাইটের তথ্য রেকর্ডার উদ্ধার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে; আহত ২০ পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু নাটোরে সাক্ষরতা হার ৭৪ শতাংশ ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের তৈরি রকেট আর্টিলারি কিনছে সুইডেন

যুক্তরাষ্ট্রের তৈরি রকেট আর্টিলারি কিনছে সুইডেন

 সুইডেন সরকার সোমবার জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আর্টিলারি সিস্টেম কিনতে ৭ বিলিয়ন সুইডিশ ক্রোনা বা প্রায় ৭৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, এই সিস্টেম সংগ্রহের ফলে সুইডিশ সশস্ত্র বাহিনী বর্তমান ব্যবস্থা বা সিস্টেমের তুলনায় আরও বিস্তৃত এলাকায় এবং অধিকতর দূরপাল্লার সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারবে। 

প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন সাংবাদিকদের জানান, চুক্তির আওতায় লঞ্চারসহ প্রায় ১০টি ট্রাক ও বিপুল পরিমাণ গোলাবারুদ থাকবে। 

দেশটির সংবাদ সংস্থা টিটি এ তথ্য জানিয়েছে।

সরকার জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এই রকেট সিস্টেম ২০২৭ সাল থেকে সুইডেনে সরবরাহ শুরু হবে।

সরকার বলেছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে দ্রুত মোতায়েনযোগ্য এমন সক্ষমতা প্রয়োজন, যা প্রচলিত আর্টিলারি সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করবে।’ 

সুইডেনের নিজস্ব তৈরি আর্চার আর্টিলারি ব্যবস্থার পাশাপাশি হিমার্স ব্যবহার করা হবে।

সুইডেন একই সঙ্গে প্রতিবেশী নর্ডিক দেশ ফিনল্যান্ডের সঙ্গে রকেট আর্টিলারি ব্যবস্থায় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একটি যৌথ ঘোষণাও দিয়েছে।

সুইডিশ সরকার জানিয়েছে, ফিনল্যান্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে। 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই সুইডেন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা করছে।

রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশই দীর্ঘদিনের সামরিক জোটনিরপেক্ষতার নীতি থেকে সরে এসে ন্যাটোতে যোগ দেয়।

খুঁজুন