বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

২০২২ সালে সৌদি আরবের মোট দেশজ উৎপাদন সাত দশমিক ছয় শতাংশ বাড়তে পারে। প্রায় এক দশকের মধ্যে সৌদি আরবে এই প্রথম এতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে যাচ্ছে বলে আইএমএফ জানিয়েছে।

২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মোট জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক তিন শতাংশ, যা গত বছরের পাঁচ দশমিক সাত শতাংশ জিডিপির অর্ধেক।

২০২০ সালে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে সৌদি আরর এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। অবশ্য সে সময় সৌদি আরবের অর্থনীতি তিন দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। একই সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয় দুই দশমিক তিন শতাংশ।

আইএমএফের মতে, সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা নির্ভর করবে দেশটি তার তেল থেকে পাওয়া রাজস্ব অতিরিক্ত ব্যয় করবে কি না তার উপর।

মার্কিন অর্থনীতিকে বেশ কয়েকটি প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হবে ওই প্রতিবেদনে আইএমএফ উল্লেখ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান ৮ দশমিক পাঁচ শতাংশ মুদ্রাস্ফীতির হার থেকে এই বছর শেষে মূল্যস্ফীতি গড়ে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

খুঁজুন