কোন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। মহানগরীর জিমনেসিয়াম মাঠে এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে অন্যদের মধ্যে অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আগামী নির্বাচনও সংবিধান অনুসারে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
১৭ বছর পর চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন
১৭ বছর পর চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন
কোন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই
মন্তব্য করেন। মহানগরীর জিমনেসিয়াম মাঠে এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে অন্যদের মধ্যে অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জান
চৌধুরী জাবেদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আগামী নির্বাচনও সংবিধান অনুসারে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত