রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ২০ বছর পর খুলনা যুবলীগের সম্মেলন

২০ বছর পর খুলনা যুবলীগের সম্মেলন

বিশ বছর পর ২৪ শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন। এর আগে ২০০৩ সালে জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন হয়েছিল।

মঙ্গলবার শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলন ঘিরে সংগঠনের স্থানীয় নেতারা প্রস্তুতি শেষ করেছে। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে খুলনা শহর। এই কাউন্সিলের পর মহানগর ও জেলায় নতুন নেতৃত্ব আসবে। ২০০৩ সাল থেকে জেলা ছাত্রলীগের সভাপতি রয়েছেন কামরুজ্জামান জামাল এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু। মহানগরীর দায়িত্বে আছেন আনিসুর রহমান ও আলী আকবর টিপু। পরে ২০১৯ সালে মহানগর যুবলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি করা হয়।

খুঁজুন