দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১২টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
জানা গেছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।
আব্দুস সাত্তার জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এসময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। দুপুর ১২টায় বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে, বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। এসময় তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।
২৫ ডিসেম্বর তিনশ ফিটে তারেক রহমানের সংবর্ধনা
২৫ ডিসেম্বর তিনশ ফিটে তারেক রহমানের সংবর্ধনা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১২টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।জানা গেছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।আব্দুস সাত্তার জানান, তারেক রহমান লন্ডন থেকে
সিলেট হয়ে ঢাকায় আসবেন। এসময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। দুপুর ১২টায় বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এদিকে, বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ,
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। এসময় তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত