চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ২০২২ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত ২৮৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সাবর্বিক তত্বাবধান করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এতে পৌর এলাকার শিক্ষার্থীদেরকে এ সংর্ধনায় ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. বাবর গাজী।
শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্য ডাঃ পেয়ারা বিল্লাল প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল ইসলাম আযহার আলম বেপারীসহ পৌরসভার সকল কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আগত অতিথিবৃন্দ, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে ।
২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা
২৮৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা
চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ২০২২ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত ২৮৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সাবর্বিক তত্বাবধান করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এতে পৌর এলাকার শিক্ষার্থীদেরকে এ সংর্ধনায় ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর
অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. বাবর গাজী।শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন,
পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্য ডাঃ পেয়ারা বিল্লাল প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এসময় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল ইসলাম আযহার আলম বেপারীসহ পৌরসভার সকল কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আগত অতিথিবৃন্দ, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত