নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী। এটি অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করছেন এবং অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
বিবৃতিতে বিচার বিভাগসহ সর্বত্র গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ‘মব’ এর কাছে আত্মসমর্পণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য।
৪ঠা নভেম্বর এবং ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি
৪ঠা নভেম্বর এবং ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা মুক্তিযুদ্ধ, ইতিহাস ও
ঐতিহ্যের পরিপন্থী। এটি অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।নেতৃবৃন্দ বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করছেন এবং অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই
গ্রহণযোগ্য নয়।বিবৃতিতে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।বিবৃতিতে বিচার বিভাগসহ সর্বত্র গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ‘মব’ এর কাছে আত্মসমর্পণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত