জহিরুল কবির আমজাদ :সাংগঠনিক কাজ দেখার জন্য দেশের আট বিভাগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। ডা. দীপু মনি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ।
দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বি এম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম, এস এম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সুজিত রায় নন্দী রংপুরের দায়িত্ব পেয়েছেন। রংপুরে এর আগে সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক দায়িত্বে ছিলেন। তবে ২২তম সম্মেলনে তিনি সাংগঠনিক পদ থেকে বাদ পড়েন। তার স্থানে সুজিত রায় নন্দী সাংগঠনিক দায়িত্ব পান।
৮ বিভাগে আ.লীগ নেতাদের দায়িত্ব বণ্টন
৮ বিভাগে আ.লীগ নেতাদের দায়িত্ব বণ্টন
জহিরুল কবির আমজাদ :সাংগঠনিক কাজ দেখার জন্য দেশের আট বিভাগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড.
হাছান মাহমুদ। মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। ডা. দীপু মনি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ।দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বি এম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম, এস এম
কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সুজিত রায় নন্দী রংপুরের দায়িত্ব পেয়েছেন। রংপুরে এর আগে সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক দায়িত্বে ছিলেন। তবে ২২তম সম্মেলনে তিনি সাংগঠনিক পদ থেকে বাদ পড়েন। তার স্থানে সুজিত রায় নন্দী সাংগঠনিক দায়িত্ব পান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত